সিরাজগঞ্জে ছাত্রীদের ইভটিজিং করার দায়ে চার বখাটের অর্থদন্ড

সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে চার যুবকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়,বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের পিছনে মুদি দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আলম(১৮),আবু তালহা(১৯), সেহাবুল আলম(১৮) ও মোস্তফা কামাল(১৮) নামে চার বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

তারা সবাই বাগবাটি আব্দুল্লাহ আল মাহমুদ ডিগ্রী কলেজের ছাত্র। আদালত সূত্র জানায়,দীর্ঘদিন যাবৎ উক্ত কলেজের চার বখাটে হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের পিছনের মুদি দোকান থেকে বিভিন্নভাবে মেয়েদের উত্ত্যক্ত করত।

এমন কর্মকান্ড ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে চার বখাটেকে উক্ত স্কুলের পিছন থেকে হাতেনাতে ধরে ফেলে এ দন্ডাদেশ দিয়েছেন। উক্ত অভিযানে সহযোগিতা করেন পেশকার মিলন সরকার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তা বাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর