কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্ধোধন

পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১০ লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্ধোধণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে ও কলাপাড়া পৌরসভার সহযোগীতায় এ গাছের চারা বিতরণ ও রোপন কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে দুটি করে ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী ও পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পৌরসভার সামনে দুটি গাছের চারা রোপন করেন। এসময় রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষ ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলো।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর