পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ লাইনের সুইচ অন করতে গিয়ে রুবায়েত সীমান্ত (১৫) এক স্কুল ছাত্র মারা গেছে।
মৃত সীমান্ত কলাপাড়ার সাংস্কৃতিক কর্মী আব্দুর রাজ্জাক সুমনের ছেলে ও খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের দশম শ্রেণির ছাত্র। জানা যায়, কলাপাড়া পৌর শহরে বিশুদ্ধ খাবার পানি সরবরাহকারী আব্দুর রাজ্জাক সুমনের ছেলে সীমান্ত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসায় পানি পিউরিফাই লাইনের বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুস্পৃষ্ট হয়।
তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সীমান্তের সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা বাজার/কেএ