জাতীয় শোক উপলক্ষে পটুয়াখালীতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র আলোচনা সভা

‘রক্ত ঝড়া শোকের মাস’ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ডাক সন্ত্রাসী-স্বাধীনতা বিরোধী নিপাত যাক শীর্ষক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় শেরে বাংলা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার।

কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা শাখার আহবায়ক গ্রাম ডাক্তার কমলেন্দু রায় এর সভাপতিত্বে ও সদস্য সচিব গ্রাম ডাক্তার গাজী শহীদুল ইসলাম শাহীন এর পরিচালনায় আলোচনা সভায় উদ্বোধক ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডাক্তার আবদুস সাত্তার।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক গ্রাম ডাক্তার আবু ইউসুফ খান বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং বরিশাল বিভাগের সভাপতি মাসুদ খান।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা গ্রাম ডাক্তার আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গ্রাম ডাক্তার বাসুদেব কুন্ডু, সদস্য গ্রাম ডাক্তার মিঠু, সদস্য গ্রাম ডাক্তার পি.কে ঘোষ সুজন প্রমুখ। আলোচনা সভায় জেলা ও উপজেলাশাখার প্রায় ৩ শতাধিক গ্রাম ডাক্তারগন উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর