জামায়াত নেতা গ্রেফতার

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীমকে ফুলবাড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে পৌর সদরের হাসপাতাল রোডের আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাসায় যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা আছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর