পটুয়াখালীতে ইয়াবা মামলার রায়ে ৫ বছর সশ্রম কারাদন্ড

পটুয়াখালীতে ৫৩ পিচ ইয়াবা মামলার রায়ে এক মাদক ব্যবসায়ী সোহাগ মুন্সি(২৯) কে ৫ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ। বৃহষ্পতিবার দুপুরে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, এ মামলার এজাহারকারী পটুয়াখালীর বাউফল থানার এসআই মোঃ আনোয়ার হোসেন তার সংগীয় ফোর্স নিয়ে গোপন খবরের ভিত্তিতে ২৮.০৬.১৮ইং তারিখ সকাল ৯.৪০ মিনিট সময় বাউফল পৌর সভার ৭নং ওয়ার্ডের ঠাকুর বাড়ির সামনে রাব্বি ভিলা ভবনের রাস্তা থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। ঐ দিনই বাউফল থানায় গ্রেফতারকৃত সোহাগ মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম কবির তদন্ত শেষে ২৮.০৭.১৮ ইং তারিখ সোহাগ মুন্সির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বাদীসহ ৭জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামীর অনুপস্থিতিতে বিজ্ঞ বিচারক উক্ত রায় প্রদান করে। রাষ্ট্রপক্ষে আইনজীবী কেবিএম আরিফুল হক টিটো মামলাটি পরিচালনা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর