বঙ্গবন্ধু’র ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১০ সহাস্রাধিকশিক্ষার্থীর মাঝে দুটি করে গাছের চারা বিতরন করেছে জেলা প্রশাসন।

আজ বৃহষ্পতিবার সকাল ১০টায় ডিসি মাঠে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১০ সহাস্রাধিক শিক্ষার্থীর মাঝে দুটি করে গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রতি শিক্ষার্থীর হাতে দুটি করে গাছের চারা তুলে দেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধার সম্পাদক(ভারপ্রাপ্ত) কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী প্রমুখ সুধীবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকবৃন্দ।

প্রকাশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন জেলায় ১০ লক্ষ গাছের চারা বিতরন ও রোপন করার কর্মসূচী গ্রহন করে। এ কর্মসূচীর অংশ হিসাবে শোকের মাস ০১ আগস্ট পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের ২১ হাজার চারা বিতরন করা হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান এ গাছের চারা বিতরন ও রোপনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ ও অনুসরন করার লক্ষ্যেই এ বিশাল কর্মসূচী হাতে নেয়া হয়েছে। মাসব্যাপী গাছের চারা বিতরন করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর