বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে কুপিয়ে হত্যা, প্রেমিক আটক

রাজধানীর ইস্কাটন এলাকার দিলু রোডের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হামলায় জখম হয়েছেন কনের মাও। অভিযুক্ত ঘাতককে আটক করেছে পুলিশ।

বৃহ্স্পতিবার দুপুরে ‍দিলু রোডে সাবেক বিজিএমইএ ভবনের পেছনে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক আবদুর রব। তিনি জানান, নিহতের নাম তুলা মিয়া। আর অভিযুক্ত ঘাতকের নাম সজীব।

তবে জানা যায়, বিয়ের কনের সঙ্গে ঘাতক রকির প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সইতে না পেরে তিনি এমন করেছেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর