‘একবার না পারিলে দেখ শতবার’।হাসির ছলেই কবিতার চরন খানা মনে পড়ে গেল।বেচারি শতবার না ডাবল শতবার চেষ্টা করেছেন।তবুও ব্যর্থ।তাই আর কি করার!এমন ব্যর্থতার দিনে সবসময় পাশে যে থাকে তাকে নিয়েই জীবন গড়ার সিদ্ধান্ত নিলেন মেষমেষ।
চারবার বিয়ে ভেঙে যাওয়া এবং ২২১ বার প্রেমে ব্যর্থ হওয়ার পর নিজের পোষ্য কুকুরকেই বিয়ে করেছেন সাবেক এক ব্রিটিশ মডেল।
ব্রিটেনের বিখ্যাত টিভি শো দি মর্নিংয়ে এসে এমন কাণ্ড ঘটিয়েছেন এলিজাবেথ হোড নামের ৪৯ বছর বয়সী ওই সাবেক মডেল। তার পোষ্য গোল্ডেন রিট্রিভার জাতের ওই কুকুরটির নাম লোগান।
তিনি জানান, জীবনে প্রেমের ক্ষেত্রে তিনি ধারাবাহিক ব্যর্থতার সম্মুখীন হয়েছেন। এখনও পর্যন্ত তার ২২১টি ডেটিং ব্যর্থ হয়েছে। এমনকি বিয়ে ভেঙে গিয়েছে চার বার। তাই নিজের প্রিয় পোষ্য, প্রিয় সঙ্গীকেই বিয়ে করেছেন তিনি।
এলিজাবেথ জানান, এখনও পর্যন্ত একাধিকবার লোগান তার জীবন বাঁচিয়েছে। প্রেমে একের পর এক ব্যর্থতায় তিনি যখন অবসাদে ডুবে গিয়েছিলেন, সে সময় লোগানই তার পাশে থেকেছে। তাকে সঙ্গ দিয়েছে।
তাই সিদ্ধান্ত নিলেন বিপদের দিনে পাশে থাকা পশুটাকে নিয়েই থাকবেন। তাই তিনিও আগলে থাকতে চান লোগানকে। ৬ বছরের লোগানের সঙ্গে রীতিমতো প্রথা মেনেই বিয়ে করেন এলিজাবেথ।
বার্তাবাজার/এএস