ঘরের ভিতরে পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার হীরনপুর মীরারকান্দি গ্রামে নিজ ঘরে বন্যার পানিতে ডুবে দুই জমজ শিশু মর্মান্তি মৃত্যু হয়েছে।এক সঙ্গে দুই শিশুকে হারিয়ে নির্বাক তাদের পরিবার।

বৃহস্পতিবার (১লা অগাস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন, মো. আলিমুদ্দিনের ছেলে জুয়েল (৩) ও সোহেল(৩)।

ইটনা থানা পুলিশের ওসি মো. মুর্শেদ জামান জানান, ওই দুই শিশু সকালে ঘরের ভেতরেই ছিল। তাদের ঘরে বন্যার পানি উঠেছে। বেলা ১১টার দিকে সবার অগোচরে শিশু দুটি পানিতে পড়ে যায়। পরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর