এলজিআরডি মন্ত্রীর দাবি, বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার ‘কম’

পৃথিবীর অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ কম বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১লা অগাস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সরকার ভালোভাবে কাজ করেছে বলেই অন্য দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গুর বিস্তার কম।’ এ ছাড়া ডেঙ্গুকে বৈশ্বিক সমস্যা বলেও মন্তব্য করেছেন তিনি।

ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার এ রোগ দমনে কাজ করছে, তবে ব্যক্তি পর্যায়ে সচেতনতা জরুরি। ‘

তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকারকে আরও গুরুত্ব দিতে হবে, কারণ এটার মাধ্যমেই দেশের উন্নয়ন হয়।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর