ডোপ টেস্টে ধরা, ভারতীয় ক্রিকেটার শাস্তি পেলেন কড়া

ভারতীয় দলে ডাক পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন।সবাই বলছেন, ও আগামীর শচীন।আর সেই ক্রিকেটার ডোপ টেস্টে পজেটিভ হয়েছেন।বলছি, তরুণ পৃথ্বি শ্ব-এর কথা।

তবে মাদক জাতীয় কোন ডোপ নেননি অভিষেক টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান। ওষুধ খেয়েছিলেন। তাতেই ছিল ডোপ পজেটিভ হওয়ার উপাদান। মঙ্গলবার পৃথ্বীকে তাই আট মাসের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

পৃথ্বি শ্ব

বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বোর্ডের ডোপবিরোধী কর্মসূচির আওতায় গত ২২ ফেব্রুয়ারি মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতার সময় তার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনায় টার্বুটালিনের উপস্থিতি ছিল। ওই উপাদান সাধারণত সর্দি-কাশির সিরাপে থাকে। ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ তালিকায়ও রয়েছে ওই টার্বুটালিন। এ ধরনের নিষিদ্ধ উপাদান যে ওষুধে থাকে তা কোনো খেলোয়াড় গ্রহণ করলে সঙ্গে ‘থেরাপিউটিক ইউজ এপেমপসন সার্টিফিকেট’ থাকা বাধ্যতামূলক। কিন্তু পৃথ্বীর কাছে তেমন কোনো সার্টিফিকেট ছিল না।

গত বছর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলেন পৃথ্বী। সেখানে সেঞ্চুরিও করেছিলেন তিনি। তার আগে পৃথ্বীর নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। তার খেলায় মুগ্ধ হন খোদ কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। পৃথ্বী এমন কাজের জন্য অনুতপ্ত। তার কণ্ঠে হতাশার সুর, ‘আমি না জেনেই শ্বাসকষ্টের কারণে এই ওষুধ গ্রহণ করেছিলাম। এর সঙ্গে পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না। আমি বলব, আমার এই ঘটনা দেখে যেন অন্যারাও সাবধান হয়।’

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর