সাকিবের রংপুরে যোগ দিলেন দুই অলরাউন্ডার

চলতি বছরের ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর।সে লক্ষ্যে অংশগ্রহনকারী দলগুলো এখন থেকে নিজেদের ঘুছিয়ে নিচ্ছেন।সবাইকে হতচকিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে রংপুর রাউডার্স।এমন খবর চাউরের পরক্ষণে জানা যায় সাকিবের দলে যোগদিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার অলরাউন্ডার ডোয়েন ব্রাভো এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

মোহাম্মদ নবি এবং ডোয়েন ব্রাভো

বুধবার (৩১ জুলাই) সাকিবকে দলে ভিড়িয়েছে সংবাদমাধ্যমে ব্রাভো-নবীর সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করে রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদিক। বিপিএলের নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে যেকোনো দুইজন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই হিসেবেই এই দুজনকে বেঁছে নিয়েছে রংপুর।

বিপিএলে এ দুজন এই প্রথম নয়।আগেও খেলেছেন। আফগান তারকা অলরাউন্ডার নবী গেলো মৌসুমে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। এছাড়া এর আগে চিটাগাং ভাইকিংসের হয়েও খেলেছিলেন তিনি। এবার রংপুরের হয়ে মাঠ মাতাবেন। এ দিকে উইন্ডিজ অলরাউন্ডার ব্রাভো ঢাকা ডাইনামাইটস, চিটাগাং কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলে সবশেষ চুক্তিবদ্ধ হয়েছেন রংপুরের সঙ্গে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর