বিশ্ববিখ্যাত জামার্ন কবি,নাট্যকার ও নির্দেশক বার্টল্ড ব্রেখট এর ১২০ তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানাতে থিয়েট্রন ঢাকা বিডি’র প্রথম প্রজোযনা হিসেবে মঞ্চে এনেছেন তার রচিত নাটক ‘সিচুয়ানের সুকন্যা।এই পান্ডুলিপিটি জার্মান ভাষা থেকে অসাধারণ প্রাঞ্জল বাংলা ভাষায় অনুবাদ করেছেন মামুম হক। গত ৩০-৩১ তারিখ মহিলা সমিতির মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে।
নাটকটির নির্দেশনা দিয়েছেন সম্রাট প্রামানিক।প্রযোজনা নির্বাহী ছিলেন নুর-ই আলম সুমন।
নাটকটির কাহিনী সংক্ষেপঃ দরিদ্রময় শহর সিচুয়ানে তিনজন দেবতার আগমন ঘটে।এক পানি বিক্রেতা তাদের অভ্যর্থনা জানাতে অপেক্ষা করে,দেবতারা এসে পানি বিক্রেতার কাছে রাত্রিযাপন করার জন্য থাকার জায়গায় চায়,শহরের নামি দাকি কেউই জায়গা দেয়না,এক পতিতা আশ্রয় দের & দেবতারা তাকে কিছু টাকা দেয় যা দিয়ে সে একটি দোকান কিনে নিজেকে ভালো রাখতে চায়।ধীরে ধীরে দোকানে অনেক মানুষ আশ্রয় নের এবং সবাই তাকে দেউলিয়া করে দেবার উপক্রম করে ফেলে।ডেভিড নামে এক বেকার পাইলটের সাথে তার প্রেম হয়,আবার তাকে বিয়ে করতে চায় পয়সাওয়ালা নাপিত।সবাই মিলে যখন তাকে ভালো মানুষ হয়ে চলতে দিচ্ছিলো না,তখন ই সে অন্যরুপে হাজির হয়।সমাজের অন্য সবার কথা চিন্তা করে নিজের বিয়েও ভেংগে দেয়।তবুও সমাজের কাছে সে প্রশ্নবিদ্ধ হয়।অভিযোগ উঠে সে তার বিরুদ্ধে অনেক।নিজেই নিজেকে গুম করার অভিযোগে প্রেফতার হয়, নানান নাটকীয়তার মধ্য দিয়ে আর দেবতাদের হস্তক্ষেপে গল্প এগিয়ে যায়।যদিও দেবতারা কোন সুন্দর সমাধান না দিয়েই চলে যায়।
নাটকটিতে অভিনয় করেছেন – জিনিয়া আজাদ,কৌশিক বিশ্বাস,সাদমান সাঈদ,বাপ্পি আমিন,তন্ময় বিশ্বাস,বাপ্পা রায়,শরীফুল ইসলাম,পার্থ সরকার,মাহমুদ শাকিল,ইবনে সাকিব,ফজল্র রাব্বি,সায়লা পারভীন পিয়া,তাসনিম রুপা ও শিউলী ইসলাম।
নাটকটির ডিজাইন তত্ত্বাবধান ও প্রজোযনা উপদেষ্টা হিসেবে কাজ করতেছেন আলি আহমেদ মুকুল।মঞ্চ তৈরিতে কাজ করেছেন নূর হোসেন।মঞ্চ সহকারী ছিলেন রাকিবুল ইসলাম নিলয়্ব মাশফিকুল হাসান টনি।দ্রবসামগ্রী তে কাজ করেছেন এস এম সাইফুল হাসান।পোশাক এ শেয়শ্রী সরকার।পোষান নির্মাণ করেছেন রাশিদা জামান হ্যাপি।পোশাক সহকারী ছিলেন মাহমুদুর রহমান মুক্ত।আলো তে কাজ করেছেন সাওগাতুল ইসলাম হিমেল।সংগীত এ আহসান হাবিব বিপু।রুপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়।মঞ্চ ব্যবস্থাপনা করেছেন নূর-ই আলম সুমন।সহকারী মঞ্চব্যবস্থাপনায় ছিলেন আহমেদ কিংশুক।গ্রাফিক্স ডিজাইন করেছেন মোঃ রাকিবুল ইসলাম।
বার্তাবাজার/কে.জে.পি