৪ বছর বয়সী ফিলিস্তিনি শিশুটিকে নিয়ে গেছে ইসরারাইলি সেনারা

পাঠক, শিরোনাম দেখে আতকে উঠার হয়ত কোন কারণ নেই।কারনটাও আপনাদের জানা।এমনটাই তো প্রায়শই হয়ে থাকে ফিলিস্তিনে।মনে প্রশ্ন জাগতে পারে কেন দখলদার ইসরাইল কেন এমনটা করে?আধিপত্য বাদীদের ধারণা এমন করলেই আর আগামীর পজম্ম তাদের বিরুদ্ধে সোচ্চার হবে না।ভুল।তাদের মনে রাখা উচিত, নদীর একটি ডেউয়ের পর আরেকটি ডেউকে কেউ বলে না তুমি উঠছ না কেন?মনে রাখবেন নদীর একটি ডেউ তোলার পর আরেকটি ডেউ এমনিতেই আচড়ে পরে।
এই প্রথম নয়, পূর্ব জেরুসালেমে বর্বরতা আর নিষ্ঠুরতার সব সীমা ছাড়িয়েছে ইসরাইলের সেনাবাহিনী। এটা সবারই জানা কথা।

মঙ্গলবার ইসরাইলি সেনারা চার বছরের ফিলিস্তিনি ছোট্ট শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যান।

তাদের দাবি, টহলরত সেনা গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়েছে ইলইয়ান। এ ঠুনকো অভিযোগে ছোট এ শিশুটিকে গ্রেফতার করে নিয়ে যান দখলদার ইসরাইলি সেনারা।

তবে হায়নাদের দেখে একটুও ভীত হননি আগামীর ইমাম মাহাদীর অনুসারিরা। ইসরাইলি সেনাদের সাথে বাবার হাত ধরে থানার দিকে হেঁটে যাচ্ছেন অনুজ।বাবার সঙ্গে হেঁটে যাওয়া ইলইয়ানের নিষ্ঠুর এ গ্রেফতারের ভিডিও বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। এ ঘটনায় ইসরাইলকে ধিক্কার জানাচ্ছেন অনলাইন অ্যাক্টিভিস্টরা।

মঙ্গলবার সকালে ইলইয়ান ঘুম থেকে উঠলে তার মা তাকে জামা-কাপড় পরাচ্ছিলেন। এমন সময় একদল ইসরাইলি সেনা পূর্ব জেরুসালেম নগরীর ইসাইয়া এলাকায় অবস্থিত শিশুটির বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায়। ইসরাইলি সেনাদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার অভিযোগে চার বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

ইসরাইলি দখলদার বাহিনীর দাবি, সোমবার ইসাইয়া এলাকায় সেনা অভিযান চলাকালে তিন বছরের শিশু মুহাম্মাদ রবি ইলইয়ান তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এ ঘটনায় অনেক মানবাধিকার ও মানবতাবাদী সংগঠন তাদের এ ঘৃণ্য এবং আজবকাণ্ডের কঠোর সমালোচনা করেন।

সূত্র : মিডলইস্ট মনিটর

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর