দুই বোনকে গাছে বেঁধে শ্লীলতাহানি, মারধর! (ভিডিও)

বহু লোকের সামনে দুই বোনকে গাছে বেঁধে শ্লীলতাহানি ও মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনা আটক করা হয়েছে তিন মহিলা সহ পাঁচজনকে।

ভারতের মধ্যপ্রদেশের ধর জেলায় এক ব্যক্তি ও তার দুই বোনকে গাছে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা ধরে মারধর করা হয়। দুই মহিলার শ্লীলতাহানিও করা হয় বহু লোকের চোখের সামনে।

অভিযোগ ওই ব্যক্তি এক বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। সেই কারণেই ওই মহিলার স্বামী তাকে ও তার দুই বোনকে গাছে বেঁধে মারধর করে। এই ঘটনায় তিন মহিলা-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর