তরুনলীগ আশাশুণি উপজেলা শাখার পরিচিতি সভা ও কর্মী সমাবেশ

বাংলাদেশ আওয়ামী তরুনলীগ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান কেরা হয়। পরে উপজেলা তরুনলীগের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি সরদার মুজিবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ আসাদুল ইসলাম, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. শিহাব উদ্দীন, আশাশুনি সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল্লাহেল বাকী বাচ্চু, শ্রীউলা ইউনিয়ন আ’লীগের সভাপতি নূর মোহাম্মাদ, বড়দল ইউনিয়ন আ’লীগের সভাপতি সুরঞ্জন ঢালী, উপজেলা আ’লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম গাইন, এস এম হুমায়ুন কবির সুমন, আ’লীগ নেতা প্রভাষক দীপঙ্কর বাছাড়, খালিদুজ্জামান বাবু, রফিকুল ইসলাম বুলি, রমজান আলী মোড়ল, খুলনা মহানগর ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক এস এম কামরুল ইসলাম।

উপজেলা তরুনলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা তরুনলীগের সহ-সভাপতি সোলায়মান হক কাজল, আল মামুন, ফুল বারী, তুহিন আলী, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, খাজরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোদাচ্ছের হোসেন চঞ্চল সহ ইউনিয়ন তরুনলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে একটি শুভেচ্ছা মিছিল আশাশুনি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামীগের কার্যালয়ে এসে শেষ হয়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর