রেকর্ডীয় সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় জাল বায়নামা দেখিয়ে রেকর্ডীয় সম্পত্তি দখলের চেষ্টার উদ্দেশ্য বিশিষ্ট আলম রবিউল সম্পর্কে কুটুক্তি করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক জনার্কীন সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সাতক্ষীরা সদরের নিলি খালী গ্রামের গোলাম বারী।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা যথাক্রমে গোলাম বারি, পরানদহা দারুল উলুম মাদ্রাসা সেক্রেটারী ও আবুল হাসান জমির মালিক। আমরা হতবাক হয়ছি অত্র এলাকায় শিশুদের ইসলামী শিক্ষায়- শিক্ষিত করার ব্রত নিয়ে দারুল উলুম মাদ্রাসা তৈরি করে ইতোমধ্যে ভালো কাজের জন্য সুনাম কুড়িয়েছেন মাও. রবিউল ইসলাম। কিন্তু সম্প্রতি জাল জালিয়াতি চক্রের হোতা ইউনুস জাল বায়নামা তৈরি করে আবুল হাসানের রেকর্ডীয় সম্পত্তি দখলের পায়তারা শুরু করে। এর জের ধরে ইউনুস আতিয়ারকে দিয়ে ওই জাল বায়নার বুনিয়াদে দখলের ষড়যন্র লিপ্ত হন। অথচ ৪৪নং জগনাথপুর মৌজা, এসএ খতিয়ান ৭৩০, দাগ নং ৩৩৯৩, জমির পরিমান ০৯ শতক যার হাল দাগ ৪১৩১, এসএ রেকর্ডিও মালিকদের ওয়ারেশগণ ৫ এপ্রিল ৭৫ ইং তারিখ ৩৮০৪ নং দলিল মুলে বিক্রয় করে। উক্ত দলিলের গ্রহীতা ২১.৯.৮৩ ইং তারিখ ৮৪৮০নং দলিলের মাধ্যমে বিক্রয় করে। অতপর উক্ত দলিল গ্রহিতা ২৪.১২.৯৪ ইং তারিখে ১০৮৪৯নং দলিলে বিক্রয় করে। উক্ত দলিল গ্রহীতা ১৭.৬.২০০৪ ইং তারিখে ৫৪৯০ নং দলিল মুলে এই জমির বর্তমান মালিক পরানদহা এলাকার মৃত আতর আলী দালালের পুত্র মোঃ আবুল হাসান স্বনামে উপজেলা ভূমি অফিস হতে ওয়ান লাইনের মাধ্যমে মিউটশন করতঃ ইউনিয়ন ভূমি অফিস, হোল্ডিং নং ২০০৫, খতিয়ান নং- ৭৩০/১ (এসএ) খুলে বাংলাদেশ সরকারের করাদি প্রদান করতঃ নিজ নামে খাজনা দাখিলা প্রাপ্তি সহকারে ভোগ দখলে আছেন। ইতিমধ্যে টাকার প্রয়োজন পড়ায় উক্ত জমি বিক্রয় করতে চাইলে পরানদহা দারুল উলুম ইয়াতিমখানা কমিটি উন্নয়ন কল্পে খরিদ করতে আগ্রহী হয়। হঠাৎ ইউনুছ ও পুত্র পলাশের সহযোগীতায় সোনারডাঙ্গা গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র আতিয়ার রহমানকে দখল করায় দেওয়ার চেষ্টায় রত আছে।

তিনি আরো বলেন ইউনুচ এই জমির বর্তমান মালিক আবুল হাসানের কাছ থেকে ৩১ অক্টোবর ১১ তারিখ ৮৭৬৬ নং রেজিষ্ট্রি ঘোষণাপত্র দলিল করে দিয়ে ৩৬ হাজার টাকা ও একটি গাভী গরু নিয়ে নেয়। এবং তার নামে আদ মাঠপর্চা, প্রিন্ট পর্চা কিছুই নাই। সে মাঠ পর্চায় এখনও ৩৩৯৩ নং দাগ নাই। প্রিন্ট পচার্য় ও ৪১৩১ নং হালদাগ ও নাই। সোনারডাঙ্গা গ্রামের সাবেক মেম্বার ভবেন্দ্রনাথ সরকারের রেকর্ডীয় জমি দখলে রেখেছ যা দেওয়ানী আদালতে বিচারাধীন আছে। ১৯৯২ সালের আগে সাতক্ষীরার পশ্চিমে কোন কওমী মাদরাসা ছিলনা। মানুষের সহযোগিতায় রবিউল ইসলাম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করছে। আদালতের আদেশ ১৪৫ ধারা অমান্য করে আতিয়ার সংবাদ সম্মেলন করে রবিউলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে তা অপমান জনক। তাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

এব্যাপারে তিনি মিথ্যা জালিয়াতির সাথে জড়িত চিটার ইউনুচসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর