এবার ডেঙ্গু নিভিয়ে দিলো স্কুল শিক্ষিকার স্বপ্ন

শরীয়তপুরের জাজিরা উপজেলার জবর আলী আকন কান্দি গ্রামের বর্ষা আক্তার (২৬) নামে এক স্কুল শিক্ষিকা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে ঢাকার সাইনবোর্ড এলাকার প্রএ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যায়। বর্ষা স্থানীয় শরীয়তপুরের জাজিরা উপজেলার শাহেদ আলী মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

এ ছাড়াও শরীয়তপুর জেলায় আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। ডেঙ্গু সনাক্ত হওয়ার পর তাদেরকে ঢাকায় প্রেরন করা হয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় ১জন, জাজিরা উপজেলায় বুধবার সন্ধ্যা পর্যন্ত ৮ জন, নড়িয়া উপজেলায় ১জন, ডামুড্যা উপজেলায় ১ জন ও গোসাইরহাট উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছে। শরীয়তপুরের সিভিল সার্জন ও জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের বেশীর ভাগই ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগী। এদেরকে চিকিৎসা দেয় সনাক্ত করার পর ঢাকায় চিকিৎসা নিতে প্রেরন করা হয়েছে। শারমিন আকতার নামে জাজিরার একজন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সুত্রে জানা গেছে, গত ১৮ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার জবর আলী আকন কান্দি গ্রামের মিজানুর রহমানের স্ত্রী বর্ষা (২৬) জ¦রে আক্রান্ত হয়ে জ¦রের শরীর নিয়েই বিদ্যালয়ে যেতেন। এর পর সে বেশী অসুস্থ হয়ে পরলে গত ২৫ জুলাই তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু জ¦রের আলামত পেয়ে ঢাকায় প্রেরণ করেন। পরের দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। এরপর গত শনিবার তাকে ঢাকার সাইনবোর্ড এলাকায় প্রএ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাকে কয়েক দফায় ব্যাগ রক্ত দেয়া হয়। তার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর খবর পেয়ে আত্মীয়-স্বজন,বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা ছুটে যান। বুধবার বাদ জহুর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বর্ষার ৪ বছর ও দেড় বছরের দুইজন শিশু কন্যা রয়েছে। স্বামী মিজানুর রহমান নারায়নগঞ্জের সোনারগাঁও সোনালী ব্যাংকে চাকুরী করেন।
জাজিরা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সি এম এনামূল হক বলেন শাহেদ আলী বর্ষা সব সময় মেয়ে দ’জনকে সঙ্গে নিয়েই স্কুলে আসতো। আমাদের কাছে মনে হত মেয়েরাই বর্ষার প্রান। বিষয়টি ভাবলেই বুকের ভেতর দুমরে-মুচরে যায়। আল্লাহ শিশু মেয়ে দু’জনকে এতিম করে মাকে চির দিনের জন্য নিয়ে গেলেন।

বর্ষার স্বামী মিজানুর রহমান বলেন, বর্ষার নিথর দেহ নিয়ে বাড়ি ফিরতে হবে এটা ভাবতে পারিনি। মেয়ে দুটি বারবার তাদের মায়ের খোঁজ করে। আমি কি বলে তাদের শান্তনা দেব? আল্লাহ কেন আমাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষিকা জাজিরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডেঙ্গু শনাক্ত হয়। সাথে সাথে তাকে ঢাকায় প্রেরন করি। বুধবার সকাল ১০ টা পর্যন্ত ৩ জন এবং একই দিন সন্ধ্যা পর্যন্ত আরো ৫জন ডেঙ্গু আক্রান্ত রোগী জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগিরা ঢাকা থেকে জ¦র নিয়ে জাজিরায় এসেছিলেন। তাদেরকে আবার ঢাকায় প্রেরণ করা হয়েছে।

শরীয়তপুরের সিভিল সার্জন মো: খলিলুর রহমান বলেন, ডেঙ্গু সচেতনতার জন্য স্বাস্থ্য বিভাগ কাজ করছে। আমাদের উপজেলা ও জেলা হাসপাতালে ডেঙ্গু শনাক্ত করার পরীক্ষা করা হচ্ছে। বুধবার সকাল ১০টা পর্যন্ত শরীয়তপুর জেলায় ১০ জন ডেঙ্গু রোগি সনাক্ত হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৫ জনকে সনাক্ত হওয়ার পর ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর