বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ‘নীতি ও শাসনব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ বুধবার সকালে একাডেমিক ভবন-৩ এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
ভাইস-চ্যান্সেলর বলেন, ‘সেমিনারের আজকের বিষয়টি একটি দেশের উন্নতি এবং প্রগতির সাথে সংগতিপূর্ণ একটি বিষয়। রাষ্ট্রের সর্বত্রই এর চর্চা আমাদের মেনে চলা উচিত। বিশ্ববিদ্যালয় পযার্য়ে শিক্ষার্থীদের এধরনের সকল বিষয়-বস্তু সম্পর্কে ধারনা রাখার আহবানও জানান তিনি ’।
সেমিনারে মূখ্য বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. জেবুননেছা। মূখ্য বক্তা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বত্রই ইথিকস চর্চা করতে হবে। একটি দেশের উন্নয়নের জন্যে এর অপরিহার্যতাও ব্যাখ্যা করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন সে বিষয়গুলোও তুলে ধরেন তিনি।
লোকপ্রশাসন বিভাগের প্রধান মোঃ জুবায়ের ইবনে তাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মাঝে লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাশরেকী মুস্তারী, মুহাম্মদ মুজাহিদুল ইসলামসহ বিভাগের কয়েকটি ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ