ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত: যুবক গ্রেফতার

ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফৈসবুক মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার আশাশুনির জয় মন্ডল ওরফে জয়ন্ত মন্ডলকে (৩০) গ্রেফতার করছে পুলিশ। তার বিরুদ্ধে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্যর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে আশাশুনি উপজেলার বুধহাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত জয়ন্ত মন্ডল বুধহাটা গ্রামের ভবানী চরন মন্ডলের ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, জয়ন্ত মন্ডলের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মঙ্গলবার আশাশুনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এই মামলায় বুধবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর