লক্ষাধিক দর্শক সমাগম ও আনন্দ উল্লাস এবং খেলোয়ারদের দৃষ্টি নন্দন-নৈপুন্য খেলার মধ্যে দিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতার পটুয়াখালী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে দশমিনা উপজেলা।
আজ ৩১ জুলাই বুধবার বিকালে মরহুম আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পটুয়াখালী সদর উপজেলা দল ৩-২ গোলে দশমিনা উপজেলা দলকে হারিয়ে পটুয়াখালী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে কাপ তুলেদেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল হাফিজ, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) কাজী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আ.ন.ম আমিনুল হক মামুন।
খেলায় ম্যান অব দ্যা টুর্নমেন্ট হয়েছেন সদর উপজেলা দলের ১১নং জার্সিধারী খেলোয়ার রুহুল আমিন। রেফারী ছিলেন যশোরের মোঃ হুমায়ুন কবির, সহযোগী রেফারী ছিলেন জিল্লুর রহমান শফিকুল ইসলাম, হাবিবুর রহমান জলিল। উভয় দলে নাইজেরিয়াসহ বিভিন্ন দেশী -বিদেশী খেলোয়ার অংশগ্রহন করেন। সদর উপজেলা দলের অধিনায়ক ছিলেন চ্যাম্পিয়ন সদর উপজেলা দলের মোঃ সোহেল ও রানার্স আপ অর্জনকারী দশমিনা উপজেলা দলের মোঃ শহিন। ভাষ্যকরের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম সিরাজ ও অটল চন্দ্র পাল। স্টেডিয়ামে লক্ষাধিক লোকের সমাগম ঘটে।
প্রকাশ, ২৩ জুলাই জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন টুর্ণামেন্টের স্পন্সর আজমাত গ্রুপের চেয়ারম্যান ড. আত্হার উদ্দিন (সিআইপি)। টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশ গ্রহণ করে।
বার্তাবাজার/এসআর