জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) নবনিযুক্ত প্রক্টর ড. মোস্তফা কামাল এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক প্রক্টর ড.নূর মোহাম্মদ।
বুধবার (৩১ জুলাই) জবি প্রক্টর অফিসে নবনিযুক্ত প্রক্টরের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় । এসময় সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ড. মোস্তফা কামালকে নিয়োগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩ জুন থেকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ । ২০১৫ সালের ২৬ জুলাই প্রথম মেয়াদে দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছিলেন । পরে প্রথম মেয়াদ শেষ হলে ২০১৭ সালের ২৬ জুলাই আবার দ্বিতীয় মেয়াদে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ।
বার্তাবাজার/আরএইচ