কালিহাতী থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

বুধবার বিকালে টাঙ্গাইলের কালিহাতী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুনের সাথে এলেঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা থানার গোলঘরে অনুষ্ঠিত ।

ওসি হাসান আল মামুনের সভাপতিত্বে ও ওসি ( তদন্ত ) নজরুল ইসলামের স ালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি দাশ পবিত্র, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন প্রমুখ। এসময় এলেঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মাছুদুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক মোজাফর আহমেদ, অর্থ সম্পাদক রাকিব হাসান হৃদয়, সাংবাদিক শামীম আল মামুন ও জিয়ন সিকদার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ওসি হাসান আল মামুন বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, জাতির বিবেক। পুলিশ সাংবাদিক পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চললে সমাজের সার্বিক উন্নয়ন করা সম্ভব। সাংবাদিকদের সহযোগীতায় কালিহাতী থানাকে একটি মডেল থানা হিসেবে হড়ে তুলতে চাই।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর