বুধবার টাঙ্গাইলের ঘাটাইলে সিএনজি ষ্টেশনের দখল কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘাটাইল কলেজ মোড় চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, আঃ মজিদ (৩৫), রেজাউল ইসলাম (২৮) বাদল মিয়া (২৭), ইয়ার মাহমুদ (২৫) ও মোতালেব হোসেন (৩৫)। আহতদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন ঘাটাইল উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি স্ট্যান্ডে দুটি কমিটি গঠিত হয়। একটি কমিটির নেতৃত্বে রয়েছেন লিটন সরকার ও আবু সাইদ রুবেল এবং অপর কমিটির নেতৃত্বে রয়েছে রফিকুল ইসলাম ও কফিলুর রহমান ভুটান। উভয় কমিটির লোকজন আধিপত্য বিস্তার করতে চাইলে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনার পর থেকে ঘাটাইলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফলে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো: মাকছুদুল আলম বলেন, সংঘর্ষের ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিএনজি ষ্টেশন্ দখলের ব্যাপারে জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল জানায় আমাদের বৈধ কমিটিকে পাশ কাটিয়ে কিছু স্বার্থন্বেষী মহল সাবেক এমপি রানার নাম ভাঙিয়ে দখলে নিতে চায়।
বার্তাবাজার/আরএইচ