বর্নাঢ্য আয়োজনে গ্রীণ ইউনির্ভাসিটির ইইই বিভাগের ইইই দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের EEE day দিবস পালিত হয় আজ।

গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশের মীরপুরে অবস্থিত ক্যাম্পাসের ১ নং ভবনের ৩০২ নং কক্ষে সকাল ১০:৩০-এ অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রফেসর ও চেয়ারপার্সন ড. মোঃ ফয়জুর রহমান।

উক্ত অনুষ্ঠানে চিফ গেষ্ট হিসাবে বক্তব্য রাখেন গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় ভাইস-চান্সেলর ড. গোলাম সামদানি ফকির। স্পেশাল গেষ্ট হিসাবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চান্সেলর ড. ফৈয়াজ খান।


এছাড়াও বক্তব্য রাখনে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদশেরে ইইই বিভাগের চেয়ারম্যান প্রফসের ড. মোহাম্মদ ফয়জুর রহমান।

এসময় বক্তাগণ ইলকেট্রনক্সি ইঞ্জিনিয়ারিং (ত্রিপলি) বিভাগের ছাত্র-ছাত্রীদরে উদ্দশ্যেে বিভিন্ন রকমরে দিক-নির্দেশনা মূলক বক্তব্য দেন, এবং ভবিষ্যতে ত্রিপলি বিভাগ আরো অনকেদূর এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন উপস্থিত বক্তাগণ। সবার বক্তব্য শেষে ক্যারিয়ার টক নিয়ে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী (মেম্বার ইঞ্জিনিয়ারিং আর ই বি)।

অনুষ্ঠান শেষে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ত্রিপলি) বিভাগের ছাত্র-ছাত্রীরা একটি র‌্যালি বের করে যা ১নং ভবনের সামনে থেকে শুরু হয়ে ২নং ভবনের সামনে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য আগামীকাল(বৃহস্পতিবার) এবং পরশু(শুক্রবার) গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ত্রিপলি) বিভাগের ত্রিপলি দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অব্যাহত থাকবে।

বার্তা বাজার/ কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর