জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পঞ্চম আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ভূগোল ও পরিবেশ বিভাগ এবং রানার্সআপ অর্থনীতি বিভাগ।
বুধবার (৩১জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভুঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বলেন,ক্রীড়া খাতে বাজেটের যথোপযুক্ত ব্যবহার হয়ে থাকে। এবার থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভই দলকেই অর্থ দেয়া হবে। তিনি কেন্দ্রিয় খেলার মাঠের দুরবস্থার কথা স্বীকার করে মাঠ সংস্কারের বিষয়ে আশ্বস্ত করেন।
ক্রীড়া উপ-কমিটি (ফুটবল) এর আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকারিয়া হোসেন বলেন, আন্ত:বিভাগ ফুটবলে কোয়াটার ফাইনালে উঠা দলগুলোকে টোকেন মানি দেওয়া হোক। কেননা যে দলগুলো নতুন কিংবা সেমিফাইনালে যায় তারা আর্থিক দৈন্যতায় থাকে।
ক্রীড়া কমিটির সদস্য সচিব গৌতম কুমার দাসের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মোঃ আইনুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.মল্লিক আকারাম হোসেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর উল্লাসিত বিজয়ীরা
প ম আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় সেরা গোল রক্ষক নির্বাচিত হন ভূগোল ও পরিবেশ বিভাগের গোলরক্ষক আশিকুর রহমান সোহান,প্রতিপক্ষের জালে ৩ গোল দিয়ে সেরা গোলদাতা যৌথভাবে নির্বাচিত হন মার্কেটিং বিভাগের রাশেদ ও অর্থনীতির আবির এবং টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন অর্থনীতি বিভাগের মো: আবু রায়হান তন্ময়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রক্টর ড.মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/আরএইচ