কলাপাড়া হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা হাসপাতালে বুধবার দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগী ভর্তি হয়েছে। ভর্তি কৃত রোগীর নাম কিরন শিকদার (৩০)।তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের কুতুবের চর গ্রামের জগদিস চন্দ্র শিকদারের ছেলে। ঢাকার একটি মার্কেটে সিকিউরিটির কাজ করে। গত ২৯ জুলাই তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু ঢাকার চিকিৎসা ব্যায় বহুল হওয়ায় বুধবার (৩১ জুলাই) দুপুরে কলাপাড়া হাসপাতলে ভর্তি হয়।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: জে এইচ খান লেলীন জানান, সারা দেশে ডেঙ্গুর এক ধরনের চিকিৎসা। যেহেতু কলাপাড়া হাসপাতালে এই প্রথম ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে তাই তার জন্য বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর