কলাপাড়ায় সমবায় সাপ্লাই সোসাইটির বার্ষিক সাধরণ সভা

পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শত বছরেরও বেশি পুরনো সমবায় প্রতিষ্ঠান খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই সেল এন্ড সোসাইটি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সোসাইটি নিউ মার্কেট দোতলায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সাধারণ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ড. শহীদুল ইসলাম বিশ^াস, উপজেলা সমবায় কর্মকর্তা মজিবুল হক, সাবেক সভাপতি মোসলেম আলী খলিফা, আনোয়ার হোসেন সিকদার, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদৎ হোসেন বিশ^াস, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সমবায়ী আলহাজ আমজাদ হোসেন সেক্রেটারী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাপ্লাই সোসাইটির সভাপতি মেজবাহউদ্দিন মাননু। বিগত সভার মন্তব্য পাঠ ও অনুষ্ঠান স ালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার। সভার শুরুতে ১৯১৬ সালে যারা এ সোসাইটি প্রতিষ্ঠা করেছেন এবং যে সকল সদস্য মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় শত শত সমবায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সমবায়ীরা সোসাইটি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর