সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৫ আসামি ও ফেসবুকে মুসলিম ধর্মীয় অনুভূতিতে উস্কানিমূলক মন্তব্যকারীসহ ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বসুখালি গ্রামের মৃত আলী বক্স গাজীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম, পূর্ব কামালকাটি গ্রামের ইবাদুল মোড়লের ছেলে মোঃ জাহাঙ্গীর, খাজরা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে বিল্লাল সরদার, খড়িয়াটি গ্রামের আশেক আলীর ছেলে আছাদুল গাজী সবুজ, মধ্যম বালাবড়িয়া গ্রামের মৃত সত্য চরণ মন্ডলের ছেলে ঈশ্বর চন্দ্র মন্ডল ও ফেসবুকে মুসলিম ধর্মীয় অনুভূতিতে উস্কানিমূলক মন্তব্যকারী বুধহাটা (পশ্চিমপাড়া) গ্রামের ভবানী চরণ মন্ডলের ছেলে জয়ন্ত মন্ডল।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, তাঁর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) দেবাশিষ মন্ডল সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-২০/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ সিরাজুল ইসলাম, এএসআই (নিঃ) নাজিম হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৪৬/১৯ গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ জাহাঙ্গীর, এসআই (নিঃ) বিল্লাল হোসেন শেখ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এমসিং নং-১১৯/১৫ গ্রেফতারী পরোয়ানার আসামী বিল্লাল সরদার, এএসআই (নিঃ) হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৪৯/১৫, জিআর-১৬৬/১৭ ও সিআর-৬৯৫/১৫ গ্রেফতারী পরোয়ানার আসামী আছাদুল গাজী সবুজ, এসআই (নিঃ) বিজন কুমার সরকার সঙ্গীয় ফোর্স এর সহায়তায় এসসি-৬৫৩/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামী ঈশ্বর চন্দ্র মন্ডল, এছাড়াও বুধবার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমারত হোসনে সঙ্গীয় এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন ও ফোর্স এর সহায়তায় ফেসবুকে মুসলিম ধর্মীয় অনুভূতিতে উস্কানিমূলক মন্তব্যকারী জয়ন্ত মন্ডলকে রাত্র ৩.০৫ মিনিটে বুধহাটা এলাকা হতে গ্রেফতার করেন। তাঁর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ধারা মোতাবেক ৩০(০৭)/১৯ নং মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি