কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সারাদেশে কয়েক দিন ধরে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা। এবার অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও মিলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য চালু করা হয়েছে ডেঙ্গু কর্ণার নামে একটি বিভাগ। গতকাল হাসপাতালে ৮ জন রোগী ভর্তি হলে গুরুতর ৩ জনকে ঢাকায় পাঠানো হয়,পরে ৫জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হয়। আজ বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় নতুন করে আরো ৪ জন রোগী এসেছে। এদের মধ্যে ২জনের ডেঙ্গু ধরা পড়েছে,বাকি ২ জনের পরিক্ষা করা হচ্ছে।

আক্রান্তদের মধ্যে হলেন,আরিফুল হাসান, শামীম,ইসা হক,বিনিয়া আক্তার,আব্দুলাহ আল মামুন,হাবীব, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম।
হাসপাতাল সুত্রে জানা যায়,মোট ৯জন চিকিৎসা নিচ্ছেন,এদের মধ্যে ৭জন সনাক্ত হয়েছে,বাকি ২ জনের পরিক্ষা চলছে। এনারা কুড়িগ্রামের তবকপুর,কৃষ্ণপুর,পুরাতন পোস্ট অফিস পাড়া,হলোখানা ইউনিয়নের বাসিন্দা। রোগীদের সাথে কথা বলে জানা যায়,ঢাকায় তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন।

তিনি আরো জানান, হাসপাতালে এনএস-১ এন্টিজেন শনাক্ত করার কোনও ব্যবস্থা নেই। তবে কোনও ডেঙ্গু আক্রান্ত রোগী এলে তার চিকিৎসা সুবিধা এখানে রয়েছে।কর্তৃপক্ষ ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু কর্নার চালু করেছে। আক্রান্ত রোগীদের মশারির ভেতর রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই ঢাকা থেকে দুই-তিন দিন আগে ফিরে এসেছেন। এরমধ্যে আব্দুল্লাহ আল মামুন ঢাকায় জ্বরে আক্রান্ত হয়ে কুড়িগ্রাম ফিরলেও অন্যরা কুড়িগ্রামে ফিরে জ্বরে আক্রান্ত হয়েছেন। পরে তারা কুড়িগ্রামে আপডেট নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তাদের ডেঙ্গু এনএস-১ পজেটিভ ধরা পড়ে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর