ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধোনে সাতক্ষীরায় সচেতনতা মূলক র‌্যালি ও লিফলেট বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা এনজিও সমন্বয় কমিটির আয়োজন বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসক চত্বর থেকে উক্ত র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জেলা প্রশাসক চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। র‌্যালিতে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎ মিস, অতিরিক্ত জেলা প্রশাসক মো: বদিউজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত প্রমুখ। র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরন করা হয় এবং মশক নিধনে শহরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর