এবার হোয়াইটওয়াশ এড়ানোর মিশন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে তিন ওয়ানডের সিরিজ হাতছাড়া হয়ে গেছে। এবার মিশন হোয়াইটওয়াশ এড়ানোর। শেষ ম্যাচে জিতে খানিকটা মান বাঁচিয়ে ফেরারও সুযোগ তামিম ইকবালের দলের!
কলম্বোতে সেই মিশনে বুধবার শুরুতে বল করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আগের ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা।
পেসার রুবেল হোসেন একাদশে ফিরেছেন। তাতে নেই অনুশীলনে হালকা চোট পাওয়া মোস্তাফিজুর রহমান। আর মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে খেলছেন এনামুল হক বিজয়।
প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার তোলা ৩১৪ রানের জবাবে ২২৩ রানে গুটিয়ে যেয়ে ৯১ রানের বড় হারে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে ২৩৮ রান জমা করেও ৭ উইকেটের বড় হার দেখেন তামিমরা।
বার্তাবাজার/আরএইচ