ইবি ছাত্রলীগের অভিযোগ বক্স চালু

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিযোগ বা সমস্যার কথা শুনতে অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের নিচতলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রাশিদ আসকারী।

সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন,
আমি মনে করি আজকের এ অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে ছাত্রলীগ সাধারন শিক্ষার্থীদের প্রিয় এবং শ্রেষ্ঠ সংগঠন হিসেবে আত্নপ্রকাশ করেছে। অগনিত শিক্ষার্থী তাদের মনের কথা নানা প্রতিবন্ধকতার কারনে সরাসরি বলতে পারে না তাদের মতপ্রকাশের কথা চিন্তা করে ইবি ছাত্রলীগের এমন কর্মকান্ড পুরো জাতীর জন্য আলোক বর্তিকা বয়ে নিয়ে আসবে এটি মেধাবী সন্তানদের ছাত্র রাজনীতিতে উদ্বুদ্ধ করবে।এ মহতী উদ্যোগ বাস্তবায়নে ছাত্রলীগ মুখপাত্র হয়ে ইবি পরিবারের সকল সমস্যা অসংগতি প্রশাসনের সামনে উত্থাপন করলে তা সমাধানে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা,সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান,ছাত্র উপদেষ্টা পরেশ চন্দ্র বর্ম্মন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এসএম রবিউল ইসলাম পলাশ এবং সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব,উপাচার্যের ব্যাক্তিগত সহকারী রেজাউল করিম রেজাসহ কয়েক শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থী।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এসএম সভাপতি রবিউল ইসলাম পলাশ বার্তাবাজার’কে জানান,বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সাধারন শিক্ষার্থীদের অভিযোগ জানার জন্য ছয়টি অনুষদ এবং দুটি প্রশাসন ভবনে মোট ৮টি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের অভিযোগ করতে পারবেন।অভিযোগগুলো সংগ্রহ করে শুনানীর মাধ্যমে ন্যায়সঙ্গত সমাধান করা হবে।

সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বার্তাবাজার’কে জানান ,শিক্ষার্থীদের সাড়া পেলে সপ্তাহে একবার এ অভিযোগ বক্স খোলা হবে এবং প্রাপ্ত অভিযোগ সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

এদিকে অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।তারা মনে করেন এ অভিযোগ বক্সের মাধ্যমে যেকোন ধরনের সমস্যা অনেকাংশে কমে আসবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর