গোগা কালিয়ানি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোর শার্শা উপজেলার গোগা-কালিয়ানী থেকে অজ্ঞাত(২৫)এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।(বুধবার ৩১শে জুলাই) সকাল সাড়ে ৮ টার সময় কালিয়ানি মাঠ থেকে বাগআঁচড়া পুলিশ এ মরদেহটি উদ্ধার করে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আব্দুর রহিম হাওলাদার জানান,সকালে গোগা কালিয়ানি এলাকার স্থানীয়রা মাঠের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে আমাদের কাছে মোবাইলের মাধ্যমে জানায়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।প্রাথমিক ভাবে লাশের পরিচয় জানা যায়নি।তবে নিহত যুবকের গায়ে অসংখ্য ধারালো ছুরির আঘাত রয়েছে।সে সুত্রে মনে হচ্ছে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর