‘কুঁড়েঘর’ এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘কুঁড়েঘর’। ব্যান্ডটির বয়স এখনো দুই বছর মাত্র। আর দু বছর না পেরুতেই বাংলাদেশ ছাড়াও বেশ কিছু দেশে তারা প্রোগ্রাম করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন।সম্প্রতি ভারত এর আগরতলায় ‘মিউজিক লাভার গ্রুপ’ এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আমন্ত্রন পেয়েছিলেন কুঁড়েঘর পরিবার।সেখানে গান গেয়ে দর্শকের মন জয়েন তারা।এবার রাজশাহী মাতাতে ‘কুড়েঘর’ যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

কাভার সং দিয়ে গানের জগতে পারে রাখেন কুঁড়েঘর।কখনো বাসার ছাদে, আবার কখনো কলেজ ক্যাম্পাসে হাসি খুশি আর আড্ডার ছলে গান করে মাত্র দুই বছরের মাঝেই জয় করে নিয়েছে এপার ওপার বাংলায় কোটি গানপ্রেমীর মন। কাভার সং গেয়ে যাত্রা শুরু হলেও জনপ্রিয়তা পাওয়ার সাথে সাথে নিজেদের লেখা মৌলিক গানও শুরু করেন তারা। এরইমধ্যে প্রায় ৩০ টির মত মৌলিক গান করেছে কুঁড়েঘর!

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড চিরকুট, অ্যাশেস ও আভাসসহ বেশকিছু ব্যান্ডের সাথে একই স্টেইজে পারফর্ম করার গৌরবও অর্জন করেছে দলটি। আর এসব অনুপ্রেরণা নিয়েই এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টেজ কাঁপাতে যাচ্ছেন দলটির সদস্যরা।

সাত সদস্যের ব্যান্ড ‘কুঁড়েঘর’। ব্যান্ডের ভোকালে আছেন তাসরিফ খান, লিড গীটারে সালেহ আহমেদ সামি, ড্রামসে প্রিয়ম মজুমদার, বাশিতে ইয়ামিন প্রান্ত, বেইজ গিটারে স্মরণ মৃদুল, পারকেশনে স্রাবন সাব্বির ও গিটারে তানজীব খান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর