কালীগঞ্জের শিয়ালখোওয়া বাজারে বুরো বাংলাদেশের ১০৬৫ তম শাখার উদ্ভোধন করা হয়।আজ মঙ্গলবার সকাল ১১ টায় শিয়ালখোওয়া শাখা বুরো বাংলাদেশ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ,চলবলা ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।এ সময় সংস্থাটির বিভাগীয় সমন্বয়কারি সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ সময় চার জন গ্রাহক কে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে লোণ প্রদান করা হয়।
বার্তাবাজার/আরএইচ