ইবিতে ভার্চ্যুয়াল ক্লাসরুমে পাঠদান

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল ক্লাস রুমে পাঠদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকাল ৩ টায় বিজ্ঞান অনুষদের দ্বিতীয় তলায় ইতালির মিলান বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাসিমো ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের ডিজিটাল সিগনাল প্রসেসিং বিষয়ের উপর পাঠদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সিএসই বিভাগের অধ্যাপক ড. আহসান উল আম্বিয়াসহ আরো অনেকে।
এছাড়া পুরো ক্লাসের সার্বিক তত্বাবধানে ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. আকতারুজ্জামান।

মুলত ভার্চুয়াল ক্লাস রুমের মাধ্যমে বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ইবি শিক্ষার্থীদের পাঠদানের দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর