কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলিতে নিহত ৩

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে ভারতীয় জওয়ান ও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জম্মু-কাশ্মীরের সুন্দেরবানি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্ত লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী। এসময় এক ভারতীয় সেনা নিহত হয়। পরে, ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে মারা যায় দুই পাকিস্তানি সেনা সদস্য।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর