সাকিবের হাতে তুলে দেওয়া হলো চট্টগ্রাম নগরীর চাবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশি এই বাঁহাতি অলরাউন্ডারকে বিশ্ববাসী চিনেছে নতুন করে। বাংলাদেশ ব্যর্থ হলেও সাকিব ছিলেন আপন আলোয় উজ্জ্বল। এই বিশ্বসেরা অলরাউন্ডারের আগমনে সেজে উঠে বন্দর নগরী চট্টগ্রাম।

বিশ্বকাপে দুর্দান্ত খেলার জন্য সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। তার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় চট্টগ্রাম নগরীর চাবি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চট্টগ্রাম সিটি কপোরেশনের সহযোগিতায় এম এ আজিজ স্টেডিয়ামে এই সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনাকে কেন্দ্র করে স্টেডিয়ামের আশেপাশে সড়ক ছেয়ে যায় সাকিবকে কেন্দ্র করে নানা ব্যানার ফেস্টুনে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের থেকে শুরু করে ভক্তরা নানা সাজে দলে দলে ভিড় করেন স্টেডিয়ামে।

বিশ্বকাপে আপন আলোয় উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেরাদের কাতারে নাম লিখিয়েছেন এই ক্রিকেটার। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অর্ধশতক রানের ইনিংস খেলেছেন ৫টি। বল হাতেও উজ্জ্বল ছিলেন। ৮ ম্যাচে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ২৯ রান দিয়ে। চারটি বিশ্বকাপে ২৯ ম্যাচে ৪৫.৮৪ গড়ে ১১৪৬ রান করেছেন। উইকেট শিকার করেছেন ৩৪টি।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর