ইবিতে উন্নয়নের ধারণা ও প্রাসঙ্গিকতা শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের ধারণা, চর্চা এবং প্রাসঙ্গিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পরমানু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ভবনে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।

বিভাগীয় প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম এবং শিক্ষার্থী মারিয়ার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম বানু। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় বক্তাগণ বলেন উন্নয়ন একটি বহুমাত্রিক ধারণা যেখানে সামাজিক, রাজনৈতিক,অর্থনৈতিক বিষয় অর্ন্তভূক্ত। এটিকে টেকসই করতে হলে সুশাসন, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কর্মকান্ডে জনগণের অংশগ্রহন প্রয়োজন।

উল্লেখ্য প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়। আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর