কাঠালবাড়ি ফেরিঘাটে ৩ ঘণ্টা ফেরী আটকে রাখায় মুমূর্ষু শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন। কাঠালবাড়ি ফেরী ঘাটে অপেক্ষায় থেকে স্কুল ছাত্রের মৃত্যুতে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে ডুয়েট শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন।
শিক্ষার্থীরা জানান, গত ২৫ জুলাই কাঠালবাড়ি ফেরিঘাটে এটুআই এর যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের জন্য ৩ ঘণ্টা ফেরী আটকে রাখায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র তিতাস মারা যায়।
তিতাস গাজীপুর ডুয়েটের শিক্ষার্থী কেয়া ঘোষের ছোট ভাই। তিতাস কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠশ্রেণীর ছাত্র ছিলো। মৃত তিতাস নড়াইল জেলার কালিয়া থানার মৃত তাপস ঘোষের ছেলে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়।
বার্তা বাজার/কেএ