বগুড়ার শেরপুরে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ ফাইনাল খেলায় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বালক বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা জয়লা জুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
(৩০ জুলাই) মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শেরপুর ডি.জে মডেল হাইস্কুল খেলার মাঠে ফাইনাল খেলায় বালক শেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ও বালিকা শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বালক বড়াইদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা জয়লা জুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুমের স ালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুস সাত্তার, ভাইচ চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, মহিলা ভাইচ চেয়ারম্যান খাদিজা খাতুন, শেরপুর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক আহসান হাবীব আম্মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল বাড়ী ডাবলু, যুগ্ম সা: সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইত্তেখার শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন, এমপির পি.এস কোরবান আলী মিলন, আবু বকর সিদ্দিক, আব্দুল হালিম খোকন, আব্দুল মতিন, আফছার আলী প্রমুখ। এসময় উপস্থাপনা করেন, কালশি মাঠি সরকারি প্রা: বি: শিক্ষক সাইফুল ইসলাম ও শায়েদুল ইসলাম রেজা। খেলাটি পরিচালনা করেন হোসেন আলী।
বার্তাবাজার/আরএইচ