বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের!

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত ও আরেকজন আহত হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম আমিনুল ইসলাম (২২)। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্নাস ৪র্থ বর্ষের ছাত্র এবং সলঙ্গা থানার ধুবিল কাটার মহল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলামকে পেছন থেকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৬টার দিকে মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন।

এ ঘটনায় সিরাজগঞ্জ সরকারি কলেজের ড. শহীদ শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদকে আহত অবস্থায় সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম মুঠোফোনে জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনাস্থলে পুলিশ পৌছার আগেই ট্রাকটি পালিয়ে যায়।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর