সাতক্ষীরায় প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাপা নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। এতে আরও বক্তব্যে রাখেন, জেলা জাপা সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সম্পাদক আশরাফুজ্জামান আশু, আনোয়ার জাহিদ তপন, মো. নজরুল ইসলাম, ছাত্র সমাজ সভাপতি কায়মউজ্জামান হিমেল, সম্পাদক আকরামুল ইসলাম এবং বিভিন্ন উপজেলার জাপা নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, এরশাদ ছিলেন জাতির পথ প্রদর্শক। তার শাসনামলে ছিল বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে তারা আরও বলেন, তিনি গ্রামকে শহর রুপ দিয়েছেন। থানাকে উপজেলা ও মহকুমাকে জেলায় রুপ দিয়েছেন। বিচারব্যবস্থা এবং সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ জনগনের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বার্তাবাজার/আরএইচ