জামালপুরের সরিষাবাড়ীতে পৌর এলাকায় পানিতে ডুবে মৃগীরোগে আক্রান্ত আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত দশটার দিকে আরামনগর হাজিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, পৌরসভার আরামনগর হাজিবাড়ি গ্রামের মৃত আকছের মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (৪৪)। আরিফুল ইসলাম র্দীঘ দিন ধরে মৃগীরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। সোমবার রাত দশটার দিকে খাবার খেয়ে সে বাড়ির আঙ্গীনায় ডুবার পাড়ে ঘুরতে গিয়ে পানিতে পড়ে যায়। ঘরে না দেখে পরিবারে লোকজন খুঁজতে বের হয়। পরে তাকে ডুবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বার্তাবাজার/আরএইচ