ডেঙ্গু ও গুজব প্রতিরোধে কালিগঞ্জে বিশেষ আলোচনা সভা

সাতক্ষীরার কালিগঞ্জ ডেঙ্গু ও গুজব প্রতিরোধে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সমসাময়িক গুরুত্বপুর্ণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম ( জামি), উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আব্দুস সুবহান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সাংবাদিক ইশরাত আলী ও মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর