আশুলিয়ায় শিল্প পুলিশের র‌্যালী অনুষ্ঠিত

রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ায় ‘পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে’ চলমান এই গুজব ও গণপিটুনির ঘটনা রোধে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশ-১ এর পুলিশ লাইন্সে এই র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প পুলিশ এর এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আব্দুস সালাম, পিপিএম। পরে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাস স্ট্যান্ড ঘুরে পুনরায় পুলিশ লাইন্সে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার সানা শামিনুর রহমান বলেন, একটি মহল দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন গুজব ছড়ানোর চেষ্টা করছে। তারা সাধারণ মানুষকে পুজি করে দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর