প্রতিবেশী পুলিশের স্ত্রীর করা মামলায় জেল হাজতে আছেন জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় শামীমা সুলতানার বাবা মুক্তিযোদ্ধা সলেমান শেখ (৭৪)। এ বিষয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করে তিনি ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। জাতীয় নারী ক্রিকেট দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান।
নিজের ফেসবুক পেজে লিখেন, ‘কী দরকার দেশের জন্য ক্রিকেট খেলে, যদি আমার মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়?’

এশিয়াকাপ জয়ের পর প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছেন ফারজানা
মাগুরা শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের সলেমান শেখ একটি নারী নির্যাতন মামলায় বর্তমানে জেল হাজতে। তার মেয়ে শামীমা বর্তমানে জাতীয় নারী ক্রিকেট দলের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকা সফর করছেন। বৃদ্ধ বাবার জেলে যাওয়ার খবরে তিনি সেখানে থেকে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন।
শামীমার ছোট চাচা মোহম্মদ আলী শেখ অভিযোগ করেন, ক্রিকেটার শামীমার বাবা সলেমান শেখ নিজ গ্রামে গরুর খামারের পাশাপাশি গরুর খাবারের ব্যবসা করেন। সম্প্রতি প্রতিবেশী ও ঝিনাইদহ জেলায় কর্মরত পুলিশ সদস্য মফিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম তার কাছে বাকিতে কিছু গরুর খাবার কেনে।
ওই টাকা দিতে আনোয়ারা বেগম টালবাহানা করেন। কয়েক দিন আগে তিনি আনোয়ারার কাছে বাকী টাকা চাইতে যান। এ সময় আনোয়ারার ছেলে এলাকায় বখাটে হিসেবে পরিচিত আশিকুর রহমান তাকে মারপিট করে। বৃদ্ধ একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তোলায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আশিকুর রহমানকেও উল্টো ধোলাই দেয়। আহত আশিক মাগুরা সদর হাসপাতালে ৪-৫ দিন থেকে চিকিৎসা নেন।
এ ঘটনার পুলিশ সদস্যর স্ত্রী আনোয়ারা বেগম শনিবার (২৭ জুলাই) শ্রীপুর থানায় নারী নির্যাতন ও ছেলেকে মারধরের অভিযোগে সলেমান শেখ, তার স্ত্রী, ছেলে, ভাই এবং ভাইয়ের স্ত্রীসহ আরও ৪-৫ জনের নামে মামলা করেন। ওই মামলায় পুলিশ ওই দিনই সলেমান শেখকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইন সবার জন্য সমান। তবুও ক্রিকেটার শামিমার ওপর সম্মান দেখিয়ে ঘটনার পরও স্থানীয়ভাবে মিমাংসার জন্য পাঁচ দিন সময় দেওয়া হয়েছিলো। কিন্তু তারা মিমাংসা করতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নিয়েছি।
ওই গ্রামের বাসিন্দা সিফাতুল ইসলামসহ একাধিক ব্যক্তি জানান- একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা কোনোক্রমেই কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বার্তাবাজার/এএস