নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সোনারগাঁয়ের মেধাবী শিক্ষার্থী ও জামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাকিবকে সহ-সম্পাদক নির্বাচিত করা হয়েছে। রাকিবুল হাসান রাকিব সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তাজঁমহল পেরাবো এলাকার মানিক মোল্লার ছেলে। তিনি পেরাব আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ভুলতা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
জানা যায়, কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক চিঠিতে রবিবার (২৯ জুলাই) নারায়াণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করেন। এতে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম রাফেলকে সাধারণ সম্পাদক করে ১৮৮ বিশিষ্ঠ কমিটি ঘোষনা করেন। ওই কমিটিতে সোনারগাঁয়ের রাকিবুল হাসান রাকিবকে সহ-সম্পাদক পদে স্থান দেয়া হয়েছে।
রাকিবুল হাসান রাকিব বলেন, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে আমাকে সহ-সম্পাদক পদে স্থান দেয়ায় ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটির সহ সম্পাদক ও কৃষি ইন্সটিটিউট এর সাংগঠনিক সম্পাদক দীপক কুমার বনিক দীপু, নারায়ণগঞ্জের আইকন অয়ন ওসমান ও নবগঠিত ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে জেলা কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করতে পারি সেজন্য ছাত্রলীগের সকল সদস্যদের সহযোগীতা কামনা করছি।
বার্তাবাজার/কে.জে.পি